মার্চ ৭, ২০২৬ ০০:২৭

ফতেহপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে চালক সহ ৪ জন নিহত

সদর প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় বুধবার সকালে যাত্রীবাহী বাসের সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক সহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক পূর্ণচন্দ্র মৃৎসুদ্দি ফেনীর সময় কে জানান, ইউনিক সার্ভিসের যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান মহাসড়কে উল্টোাপথে চট্টগ্রাম যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এরা হলেন- কাভার্ডভ্যান চালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল (৩৫), ফিরোজপুর জেলার নেছারাবাদ থানার ফোরকান (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত চারজনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে ফিরোজপুর জেলার মনির হোসেন ও জমির উদ্দিনের নাম জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ নায়েক জসিম উদ্দিন ফেনীর সময় কে জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় ল²ীপুর জেলার রিয়াজ উদ্দিন নামে আরো একজন মারা যান। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল ফেনীর সময় কে জানান, দূর্ঘটনা কবলিত বাস-কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন