মার্চ ৬, ২০২৬ ১২:৩৮

ফেনী পৌর বিএনপির আহবায়ক বাবুলকে কুপিয়েছে সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিনিধি :

ফেনী পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুলকে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের একাডেমি কলাবাগান এলাকায় কুপিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর আহত বাবুল ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭ টার দিকে শহরের একাডেমি রোডস্থ সিএনজি পেট্রোল পাম্পের সামনে সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায় দেলোয়ার হোসেন বাবুলের উপর। তার ছেলের বিয়ের দাওয়াত দেয়া শেষে বাসায় ফেরার পথে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তার উপর এ হামলা চালানো হয়। এসময় তার শোর চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, দেলোয়ার হোসেন বাবুলের উপর যুবলীগ ও ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা চালিয়ে মারাত্মক জখম করেছে। তার মাথায় প্রচন্ড আগাত লেগেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন