মার্চ ৬, ২০২৬ ১২:৪৪

ইনকিলাব নোয়াখালী ব্যুরো প্রধান আ‌নোয়ারুল‌ হক আর নেই

নোয়াখালী প্রতিনিধিঃ

দৈনিক ইনকিলাবের নোয়াখালী ব্যুরো প্রধান, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক আনোয়ারুল হক আনোয়ার (৬৩) শুক্রবার বিকেল ৪.১৫ মিনিটে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুণগাহি, আত্মীয় স্বজন রেখে গেছেন।বৃহত্তর নোয়াখালীর সি‌নিয়র এ সাংবা‌দি‌কের মৃত‌্যু‌তে দৈ‌নিক ফেনীর সময় প‌রিবার গভীর শোকাহত।

শনিবার সকাল ৯টায় নোয়াখালী প্রেসক্লাবে প্রথম জানাজা এবং বেলা ১১টা তাঁর নিজগ্রাম নোয়াখালী পৌরসভার বদরীপুর আবদুল লতিফ কনট্রাক্টর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে বৃহত্তর নোয়াখালীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন নোয়াখালী জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন