মার্চ ৭, ২০২৬ ০১:০৫

ফেনীতে শীতার্তদের মাঝে ফাস্ট সিকিউরিটি  ইসলামী ব্যাংকের এক  হাজার কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ফেনীতে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুমিল্লা জোনাল অফিসের উদ্যেগে দরিদ্র ও শীতার্তদের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ব্যাংকের কুমিল্লা জোনাল অফিসের কার্যালয়ে কম্বল বিতরণ উদ্বোধন করেন কুমিল্লা আঞ্চলিক প্রধান সামছুল করিম মজুমদার। এ সময় বিশেষ অতিথি ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন ব্যাংকের ফেনী শাখার ম্যানেজার আবুল হাসান চৌধুরীসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।


ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক প্রধান সামছুল করিম মজুমদার জানান, ব্যাংক কতৃপক্ষের নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কুমিল্লা জোনাল অফিসের উদ্যোগে বিভিন্ন এতিমখানা, মাদরাসা, প্রতিবন্ধী  সহ দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন