জুন ৬, ২০২৬ ০৩:০৮

তাহেরা বেগম বালিকা স্কুল পরিচালনা কমিটির বিদায়-বরণ

অনলাইন ডেস্ক :

সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর এলাকার তাহেরা বেগম বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং পুরাতন কমিটিকে বিদায় ও নতুন কমিটিকে বরণ করে নেয়া হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের নিজস্ব ভবনে পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, স্কুলের শিক্ষক, কর্মচারী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কলিম সাইফ উদ্দোলাহ চৌধুরীর পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আবুল হোসেন মিয়া মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সহধর্মিণী সাইদা সাইফ চৌধুরী। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরন চন্দ্র পাল, সহকারী শিক্ষক মনোজ কান্তি দেব নাথ, মো: নুরুল হক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্র সালমান সাইফ চৌধুরী ও সাদমান সাইফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় সাবেক কমিটির সভাপতির বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার বড় ছেলে তানজিরুল আজিম চৌধুরী রক্তিমকে বিদায় ও নতুন কমিটির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম ভূঁইয়াকে বরণ করা হয়।

দায়িত্ব গ্রহনের পর এডভোকেট তাজুল ইসলাম বলেছেন, “রক্তিম ভাইয়ের বাবা এ বিদ্যালয়ের জন্য অনেক কাজ করেছেন। তারপর তিনি হাল ধরেছেন। দায়িত্ব গ্রহন ও বিদায় মূল কথা নয়। তিনি আমার পাশে থাকবেন। সকল বিষয়ে সহযোগিতা করবেন এটিই আমি চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!