জুন ৬, ২০২৬ ০৩:০৫

জামায়াতের উদ্যোগে বসতঘর পেয়ে খুশি বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ পরিবার

নিজস্ব প্রতিনিধি :
ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ পরিবারকে জামায়াতে ইসলামীর উদ্যোগে নতুন বসতঘর নির্মাণ ও মেরামত করে দেয়া হয়েছে। দলটির নিজস্ব অর্থায়নে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে ৫টি, কালিদহ ইউনিয়নে ২টি, ফুলগাজী উপজেলার খিলপাড়া ও জামমুড়া এলাকায় ৩টি ও পরশুরাম পৌরসভার কোলাপাড়া এলাকায় ১টি ঘর নির্মাণ ও মেরামত করা হয়। গতকাল মঙ্গলবার দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মুফতি আবদুল হান্নান প্রতিটি বাড়িতে গিয়ে এসব ঘর উদ্বোধন ও পরিবারের সদস্যদের বুঝিয়ে দেন। নবনির্মিত ঘর পেয়ে পরিবারের সদস্যরা ব্যাপক খুশি। ঘর উদ্বোধনের সময় জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, ফুলগাজি উপজেলা আমীর জামাল উদ্দিন চৌধুরী, শ্রমিক কল্যানের জেলা সভাপতি ফারুক আহমদ ভুঁইয়া আজাদ, পরশুরাম পৌরসভার আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, সদরের কালিদহ ইউনিয়ন আমীর আবু তৈয়ব, ধলিয়া ইউনিয়ন আমীর মাওলানা নুরুল করীম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা আমির মুফতি আবদুল হান্নান জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবন-যাপনের খবর পেয়ে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে ১১টি নতুন ঘর নির্মাণ ও মেরামত করে দেয়া হয়েছে। জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যানে কাজ করে যাচ্ছে। সমাজে সৎ, দক্ষ ও খোদাভিরু নেতৃত্ব পেলে অসহায়-দরিদ্র, বঞ্ছিতদের অধিকার প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!