জুন ৬, ২০২৬ ০৩:০৪

তারেক রহমানের অঙ্গীকার ভঙ্গ করা চলবে না -মঞ্জু


শহর প্রতিনিধি :

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন করা নিয়ে তারেক রহমান যে অঙ্গীকার দিয়েছেন তা ভঙ্গ করা চলবে না। আমরা চাই না আমাদের সংসদ সদস্যের সামান্য ভুলের কারণে ফেনীর জনগণের অধিকার নষ্ট হোক। ফেনীর জনগণের অধিকার নষ্ট হওয়া চলবে না। আমরা জনগণের অধিকার নষ্ট হতে দিবো না।

ফেনীর জনগণের মেডিকেল কলেজ করার যে দাবি, সে অধিকার ক্ষুন্ন করা চলবে না। মেডিকেল কলেজ শুধু বিএনপির অঙ্গীকার ছিল না, এটা শুধু জামায়াতের অঙ্গীকার ছিলনা, এটা শুধু এনসিপির অঙ্গীকার ছিল না এবং কি এটা শুধু এবি পার্টির অঙ্গীকার ছিল না। এটা ফেনী ১৬ লক্ষ মানুষের অঙ্গীকার ছিল। সুতরাং ফেনীর মেডিকেল কলেজ নিয়ে কোন টালবাহানা চলবে না। আমরা ফেনীতে মেডিকেল কলেজ চাই।”


গতকাল শনিবার ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব সংসদে উত্থাপন করে প্রত্যাহারের প্রতিবাদ, হামের প্রকোপ বৃদ্ধিতে উদ্বেগ, জ্বালানি সংকট মোকাবিলায় অব্যবস্থাপনার প্রতিবাদে ফেনীতে এবি পার্টির মানববন্ধনে তিনি এসব বলেন। এ রেশনিং পদ্ধতি এবি পার্টি ফেনী জেলা শাখার আহবায়ক মাষ্টার আহসান উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম,পল্লী চিকিৎসক আবদুস সালাম, ছাত্রপক্ষ ফেনী জেলা শাখার সদস্য সচিব রায়হান রাফসান ও সদর উপজেলা কমিটির যুগ্ম-সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ।


মজিবুর রহমান মঞ্জু আরো বলেন, “বর্তমান সরকার জ্বালানি সংকট ঠিকমত মত মোকাবিলা করতে পারছেন না। উনারা শক্তভাবে বলেন যে তেল আছে বলে সাথে সাথে রেশনিং পদ্ধতি চালু করলেন। এ রেশনিং পদ্ধতির ফলে মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে। এতে পাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছে। মানুষের কষ্ট বেড়েছে।

তারা একদিকে বলে সংকট নাই,আরেকদিকে পাম্প বন্ধ। একদিকে বলেন সংকট নাই,অন্যদিকে রেশনিং এবং বিভিন্ন মাস্তানদের ঘরে মজুদ রয়েছে। এ সংকট আগে থেকে কেন খেয়াল করা হয়নি এখন বলতেছেন মজুদ করলে তাকে জরিমানা করা হবে। আবার এদিকে হামের টিকা বলে। অথচ বিএনপির নাকি বিশাল গবেষণা সেল রয়েছে। হামের টিকা নেই এটা গবেষণায় নেই কেন। তারা ইতিমধ্যে মানুষের সাথে একপ্রকার দ্বিমুখী আচরণ শুরু করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!