জুন ৬, ২০২৬ ০২:০৪

ফেনীতে উৎসবে শেষ হলো লোকজ মেলা সমাপনী দিনে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়


শহর প্রতিনিধি :

ফেনী শহরের পিটিআই মাঠে উৎসবে শেষ হয়েছে পাঁচদিনব্যাপী লোকজ মেলা। গতকাল শনিবার বিকালে সমাপনী দিনে প্রধান অতিথি থেকে পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক মনিরা হক। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তী ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটের সেক্রেটারি এসএম সালাউদ্দিন মামুন।


পুরস্কার বিতরণীতে শোভাযাত্রা ডিসপ্লেতে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান, ৩টি সাংস্কৃতিক সংগঠন ও ৩টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ মোট ৯টিকে পুরস্কৃত করা হয়। এছাড়া জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয় এদিকে ছুটির দিনে দর্শনার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠে মেলা মাঠসহ তৎসংলগ্ন সড়ক। পরিবারের সাথে ঘুরতে এসে উচ্ছ্বাসে মেতে উঠে শিশুরা। গতকাল শনিবার ও আগেরদিন শুক্রবার দিনভর মেলাপ্রাঙ্গণে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে।


মেলা মাঠ ঘুরে দেখা গেছে, শুক্রবার দুপুরের পর থেকে অনেকেই মেলায় পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসতে দেখা গেছে। শহর ছাড়াও জেলার বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী এ মেলায় আসেন। মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে বাড়তি আকর্ষন। নৌকা বাইচ, ট্রেন রাইড সহ বিভিন্ন বিনোদন সামগ্রীর কারনে মেলায় শিশুদের প্রাণচাঞ্চল্য দেখা যায়। তারা মেতে উঠে আনন্দ উচ্ছ্বাস আর হৈ-হুল্লোড়। মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। মেলায় আগত শিশুদের আকৃষ্ট করতে দোকানিরাও নানারকম খেলনার পসরা সাজিয়ে বসেছেন। বাহারি খেলনা দেখে শিশুরা সেটি কেনার বায়না ধরছে। গতকাল শনিবারও ছিলো প্রায় একইচিত্র।


বিলুপ্তপ্রায় বাংলার লোক ও কারুশিল্পের সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন, বিপণন ও পুনরুজ্জীবনের লক্ষ্যে ফেনী জেলা প্রশাসন বাংলা নববর্ষ উপলক্ষে লোকজ মেলার আয়োজন করেছে। মেলায় ইলোরা স্টাইল স্টুডিও, আরিবা কালেকশান, প্লুমেরিয়া ফ্যাশন, ঘাসফড়িং, রুমা বুটিকস ঘর, গ্রীণ ক্রাপট, ক্লোজেট বাই অনুস, তারুতাস থিওরি, বাটিক কর্ণার, জান্নাত কালেকশান, রাকিব ড্রাই ফুড, সবুজ কারুশিল্প, শাহী ফুসকা হাউজ, ফুড প্যালেস, আচার মেলা, সুমি হোম মেইড, হোম মেইড আইটেম, উইশফুল কিচেন, রকমারি রান্নাঘর, হোম মেড কেক, জাহিরা’স ক্রাপটিং, আর্ট এন্ড আর্ডন বাই বিলজিস, ফুড কোট, মহিউদ্দিন খেলনা, কিডস শো, পয়েন্ট অব ভিউ, মেহেদি স্লো বাই মাহি, গ্লোরি রোস, তানবির আচার হাউজ, ক্রাপট কারুকাজ, ফেনী স্কিল ক্লাব, বাতিঘর সাহিত্যাদেশ, ষোলআনা, কুলসুম বুটিক্স হাউজ, হ্যান্ডিক্রাপট স্টল অংশ নেয়। প্রতিদিন মেলামঞ্চে বিভিন্ন সংগঠনের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!