নিজস্ব প্রতিনিধি :
২০২৬সালের এসএসসি ফলাফলে পাশের হারে কুমিল্লা বোর্ডের শীর্ষে ফেনী। ৬ জেলার মধ্যে ৭২ দশমিক ৬২শতাংশ পাসের হার নিয়ে ‘ফেনী জেলা’ শিক্ষা বোর্ডের সবার শীর্ষে রয়েছে। এবছর এসএসসিতে জেলায় ১৪হাজার ৯শ ১০শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১০হাজার ৮শ ২৮জন। জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ১শ ৩৯ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ড সুত্র জানায়, এবার বোর্ডের পাশের হার ৬৫দশমিক ৪২শতাংশ। ফেনীতে এসএসসিতে এবারে ১৪হাজার ৯শ শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১হাজার ৮শ ২১জন। এরমধ্যে জিপিএ৫ পেয়েছে ১হাজার ১শ ৩৯জন। পাসের হার ৭২দশমিক ৬২শতাংশ। পাশের হারে কুমিল্লা বোর্ডে ফেনীর পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হার ৭১দশমিক ৫০শতাংশ, জিপিএ৫ পেয়েছে ১হাজার ৪শ ২৮জন।
এছাড়া কুমিল্লা জেলায় পাশের হার ৬৪দশমিক ৭৮শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৪হাজার ১শ ৫২জন। লক্ষীপুরে পাশের হার ৬৩দশমিক ৯১শতাংশ, জিপিএ৫ পেয়েছে ৭শ ৬২জন। চাঁদপুরে পাশের হার ৬৩দশমিক ৬৩শতাংশ, জিপিএ৫ পেয়েছে ১হাজার ১শ ১৬জন ও নোয়াখালীতে পাশের হার ৫৯দশমিক ৯৮শতাংশ, জিপিএ৫ পেয়েছে ১হাজার ২শ ১৭জন।