আগস্ট ১৮, ২০২৬ ১৬:৫৪

স্বজন ও সহপাঠীদের চোখের
পানিতে সুরাইয়ার বিদায়
শিক্ষার্থীদের বিক্ষোভ


দাগনভূঞা প্রতিনিধি :

স্বজন-সহপাঠী ও এলাকাবাসীর চোখের পানিতে দাগনভূঞার সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার সুরাইয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার জানাজা শেষে নিজ এলাকা চানপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এরআগে সকাল ১০টায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কের সিলোনীয়া বাজারে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। এসময় সুরাইয়ার স্বজন-সহপাঠী ও এলাকাবাসীকে চোখের পানি ফেলতে দেখা যায়। জানাজায় ইমামতি করেন জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান। এসময় বক্তব্য রাখেন জায়লস্কর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল মতিন চৌধুরী, সিলোনীয়া হাইস্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের আমীর সাইফুল ইসলাম ও সমাজ সেবক ফখরুল ইসলাম হক সাব।

জানাজায় আরো উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী সালাউদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইমুন হক রাজিব, সিলোনীয়া বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হামিদুল হক ডিলারসহ রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও স্কুল ছাত্রসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।
জানাজা শেষে সুরাইয়ার সহপাঠি ও সিলোনীয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটওভার ব্রিজ নির্মাণ, ফুটপাত দখলমুক্ত করা, যানবাহনের গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন, হতাহত শিক্ষার্থীদের ক্ষতিপুরণের দাবীতে বিক্ষোভ মিছিল করেন। তারা কিছুক্ষণ সড়কে অবস্থান নেন। এসময় ‘আমার বোন কবরে, প্রশাসন কি করে’ ইত্যাদি স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!