সেপ্টেম্বর ১০, ২০২৬ ১৫:০৬

ধলিয়ায় কৃষকদল সভাপতি বহিস্কার


নিজস্ব প্রতিনিধি :

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের এক যুবদল কর্মীকে অপহরণ করে চাঁদা দাবী করার অভিযোগে ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল হক কে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শেখ আবদুল গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে ধলিয়া ইউনিয়নের যুবদল কর্মী দেলোয়ার হোসেন চৌধুরীকে কৃষকদল নেতা আমিনুল হকের নেতৃত্বে অপহরণ করে নগদ ১ লাখ ৪২ হাজার টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়ের ও তাকে জড়িয়ে সংবাদ সম্মেলনের পর জেলা কৃষকদলের নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!