সেপ্টেম্বর ২০, ২০২৬ ১৫:০২

ফেনী জেলা সমিতির উদ্যোগে চট্টগ্রামে মেধাবৃত্তি প্রদান ও সংবর্ধনা


চট্টগ্রাম ব্যুরো : নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় ফেনী জেলা সমিতি, চট্টগ্রামের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ আল-আমীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
সমিতির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. নুরুল নেওয়াজ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সমিতির সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মজুমদার, আলহাজ্ব বেলায়েত হোসেন, আবদুল হাই মাসুম, মো. রকিবুর রহমান টুটুল, জাকির হোসেন, অ্যাডভোকেট আব্দুল হক, কবি জিন্নাহ চৌধুরী, কামরুল মোর্শেদ তমাল, এজিএম নিয়াজ উদ্দিন।
এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এডভোকেট আলী হাসান ফারুক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজিফা মোর্শেদ, ফাইজা তারান্নুম, সোহেরা আক্তার, জান্নাতুল হক জান্নাত ও সাজ্জাদুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মাহাবুবুর রহমান, সাইফুল ইসলাম, জামাল উদ্দিন মোল্লা, আবু তালেব ভূঁইয়া, নুরুল আবছার তৌহিদ, এডভোকেট মো. জাফর হায়দার, জহিরুল ইসলাম, প্রফেসর সামছু উদ্দিন আজাদ, কাজী সাবিরা সুলতানা, নুরুল আমিন ফারুক, মো. আবদুল গণি, এডভোকেট আলাউদ্দিন, মো. আমির হোসেন, মাহামুদুর রহমান, রফিকুল ইসলাম, গোলাম ফারুক, আবু জাফর মো. ছালেহ, এটিএম সেলিম রেজা, জাফর আলম পাটোয়ারী, আবদুল কাদের পাটোয়ারী, আবদুল কাদের ভূঁইয়া, আতিকুর রহমান।
শিক্ষার্থীদের মেধা, শিক্ষা, নৈতিকতা ও দেশ প্রেমের সমন্বয়ে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান আলোচকরা। পরে শতাধিক শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!