অক্টোবর ৬, ২০২৬ ১১:২৭

ছাগলনাইয়ায় মদ ও গাঁজাসহ নারী গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি : ছাগলনাইয়ার জয় নগর গ্রাম থেকে মদ ও গাঁজাসহ ছালমা আক্তার (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার মহামায়া ইউনিয়নের জয় নগর গ্রামের নতুন পাড়া হেইল্লা খামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ছাগলনাইয়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এসআই কাজী তৌফিকুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল নতুন পাড়া হেইল্লা খামার বাড়িতে অভিযান চালিয়ে ছালমা আক্তারকে গ্রেফতার করে। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে আট বোতল ভারতীয় মদ ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছালমা আক্তার এর স্বামী সাহাব উদ্দিন (৫০) এবং তার দুই সহযোগী শওকত (২৬) ও আলমগীর (২৮) কৌশলে পালিয়ে যায়। পুলিশ আরো জানায় দীর্ঘদিন ধরে জয় নগর এলাকায় এই চক্রটি মাদক সংগ্রহ করে পাইকারি ও খুঁচরা বিক্রি করে আসছে। এ ব্যাপারে ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!