অক্টোবর ৭, ২০২৬ ১২:৩৫

নোয়াখালীর গ্যাসকূপে মিলেছে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট


নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে ‘সুন্দলপুর: ৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খনন শেষে মিলেছে গ্যাসের সন্ধান। এখন চলছে ডিএসটি টেস্ট এর কাজ। ডিএসটি সম্পন্ন হলেই কূপটিতে মোট মজুদকৃত গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭মিলিয়ন ঘনফুট গ্যাস।
গতকাল মঙ্গলবার বিকালে কুপটিতে গ্যাসের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েছে পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এরআগে গত ২৮ জুলাই কুপটির খনন কাজ শুরু করা হয়।
বাপেক্স সূত্রে জানা যায়, কূপটিতে ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডব্লিওডি ম্যাথডে ১হাজার ৫শ ৭৮মিটার পর্যন্ত খনন করা হয়েছে। যার মধ্যে ১হাজার ৪শ ২০মিটার থেকে ১হাজার ৪শ ৬০মিটার পর্যন্ত জোনে গ্যাসের অস্তিত্ব মিলেছে।
সুন্দলপুর: ৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এখন থেকে আরও ২-৩দিন ডিএসটি পরীক্ষা শেষে মোট মজুদকৃত গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!