অক্টোবর ১০, ২০২৬ ১২:৫৬

ফেনী সদরে ৬৫ মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি


সদর প্রতিনিধি : ফেনী সদর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।
সভায় অতিথি ছিলেন, ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দীপ্ত দাস গুপ্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুল ও যুগ্ম-আহবায়ক তপন কুমার কর। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ-সম্পাদক সহদেব চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পূজা ফ্রন্টের আহবায়ক সরজ দত্ত, সদস্য সচিব জ্ঞান শর্মা, পূজা ফ্রন্টের সদস্য গৌরাঙ্গ দত্ত, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কুমার বসাক, ফেনী পৌর সভাপতি সমর দেবনাথ, সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগ।
অনুষ্ঠানে সদর উপজেলার ৫৩টি পূজামন্ডপ ও পৌরসভার ১২টি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসকগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন মন্ডপের প্রধানগণ নানা সমস্যা তুলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!