অক্টোবর ১২, ২০২৬ ১৩:৪৮

ফেনীতে বিজিবির অভিযানে: ভারতীয় মদ ও অর্ধ শতাধিক গরু জব্দ


নিজস্ব প্রতিনিধি : ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্ত এলাকায় গতকাল রবিবার ভোরে পৃথক অভিযান পরিচালনা করে অর্ধ কোটি টাকা মূল্যের দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধ শতাধিক গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার ছাগলনাইয়া ও জোরারগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেড় শতাধিক বোতল ভারতীয় মদ এবং অর্ধ শতাধিক গরু জব্দ করা হয়। অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
এবিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম পিএসসি বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!