পরশুরাম প্রতিনিধি : পরশুরাম উপজেলার বক্সমাহমুদ বাজারে আগুনে পুড়ে যাওয়া ১১দোকানদারকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল রবিবার বিকালে দলের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান ক্ষতিগ্রস্থ দোকানদারকে আর্থিক সহায়তা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা নুর মোহাম্মদ, ফেনী শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা সামাউন হাসান, দলের পরশুরাম উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট এমদাদ হোসাইন, বক্সমাহমুদ ইউনিয়ন আমীর ইমরান হোসেন ও সেক্রেটারি মীর হোসেন।
মুফতি আবদুল হান্নান বলেন, ‘জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। জামায়াতে ইসলামী মানুষের সেবায় নিয়োজিত থাকে। আমরা সবসময় জনকল্যাণ ও সামাজিক কল্যাণে কাজ করে থাকি। তারই অংশ হিসেবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে আজ আমরা এসেছি। আমরা সামান্য কিছু সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। আমরা চাই, সরকারি ও বেসরকারি উদ্যোগে সবাই এগিয়ে আসুক।’