অক্টোবর ১৩, ২০২৬ ১১:৫৩

ফেনীতে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়


নিজস্ব প্রতিনিধি : শারদীয় দূর্গাৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে গতকাল সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় ও জেলা নেতাদের সাথে মতবিনিময় সভা শহরের কালী মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক-সম্পাদক ও চট্রগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবুর রহমান শামীম। ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ আয়োজিত সভায় জেলা সভাপতি অ্যাডভোকেট সমির কর সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার পাটোয়ারী, সদর উপজেলা আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের সদস্য সচিব নঈম উল্লাহ চৌধুরী বরাত  ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান শামীম বলেন, ‘দুর্গাপূজায় বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য দু’টি গোষ্ঠী কাজ করছে। একটি হলো যারা গত ১৭বছর জুলুম নির্যাতন করেছে। আরেকটি গোষ্ঠী হলো গুপ্ত বাহিনী একাত্তরের পরাজিত শক্তি। ২০২৪সালে এরা চট্রগ্রাম জেমসন হলে পূজার প্যান্ডেলে গিয়ে কাওয়ালি গেয়েছিল।’ এসময় তিনি পূজা কমিটির সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, পূজা মন্ডপের ভিতরে উৎসব চলাকালীন বিএনপির নেতাকর্মীরা মন্ডপের বাহিরে থেকে পূজার্থীদের সহযোগিতা করবে। এক্ষেত্রে সনাতনী ধর্মাবলম্বীরাও সতর্ক থাকবেন। তিনি বলেন, ‘সংখ্যাগুরু বা সংখ্যা লঘু নয়, আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশ বিনির্মানে সবাই একসাথে কাজ করতে হবে।’ এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে উৎসবমুখর আনন্দঘন পরিবেশে উদযাপিত হওয়ার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!