মার্চ ৬, ২০২৬ ১১:৫৪

তারুণ্যের উৎসব উপলক্ষে ফেনীতে রিক’র  গ্রাহক সেবা উদযাপন

শহর প্রতিনিধি :
ফেনীতে তারুণ্যের উৎসব উপলক্ষে  রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের ( রিক) গ্রাহক সেবা উদযাপন করা হয়েছে। গত রবিবার দুপুরে ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিলালুদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে  তিনি বলেন,  বর্তমানে যারা চাকরি থেকে  উদ্যোক্তা হয়েছে; তারা আজ  সমাজে মাথা উঁচু করে দাড়াতে পারছে।

সেজন্য চাকরির পিছনে সময় নষ্ট না করে উদ্যোক্তা হওয়ার জন্য আগ্রহী হন। এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। দেশে অর্থনীতি শক্তিশালী হবে।

রিকের আঞ্চলিক ব্যবস্থাপক মো: শাহজালাল শেখের সভাপতিত্বে ও কেইস ম্যানেজমেন্ট অফিসার নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে  তরুণ-তরুণীদের নিয়ে সংস্থার পরিকল্পনা ও রেইজ প্রকল্পের প্রসঙ্গ নিয়ে আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মো: সাজ্জাদ কবির।

অনুষ্ঠানে  অর্ধশতাধিক এমসিপি, শিক্ষানবিশ ও  তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

শেষে রেইজ প্রকল্প থেকে একজন শিক্ষানবিশ ক্ষুদ্র উদ্যোক্তার হাতে ১ লক্ষ টকার ঋণের চেক গ্রহন করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন