জুন ৬, ২০২৬ ০১:৫৫

ফেনীতে রেলের জায়গা উচ্ছেদ নিয়ে ম্যাজিষ্ট্রেটের লুকোচুরি

নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরে রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চললেও গণমাধ্যমে তথ্য দিতে লুকোচুরি করেছেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট। ফলে অভিযানের স্বচ্ছতা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

সরজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে রেললাইন সংলগ্ন স্থানে রেলের অবৈধ জায়গায় গড়ে তোলা স্থাপনা উচ্ছেদে অভিযান করেন রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের বিভাগীয় ভূমি কর্মকর্তা মো: খুরশিদ আলম চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জসীম উদ্দীন ও ফেনী জেলা পুলিশের সদস্যগন সহায়তা করেন। রেল লাইনের আশপাশে বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। তবে এ ব্যাপারে খুরশিদ আলম চৌধুরী গণমাধ্যমকর্মীদের কোন প্রকার তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। রেললাইনের আশপাশে আরো কিছু জায়গায় অবৈধ স্থাপনা থাকলেও সেগুলো উচ্ছেদ না করায় অভিযানের স্বচ্ছতা নিয়ে জনগণের প্রশ্ন তৈরি হয়।

ক্ষতিগ্রস্তরা জানান, তারা দীর্ঘদিন ধরে এখানে ক্ষুদ্র ব্যবসা করে আসছেন। তাদের কোন প্রকার আগাম নোটিশ না দিয়ে অভিযান করা হয়। অথচ রেলওয়ের জায়গায় সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেট সহ বেশ কিছু স্থাপনা রয়েছে। রেলের অসাধু কর্মকর্তারা এখান থেকে মোটা অংকের মাসোয়ারা পেয়ে থাকেন। এ কারণে কদিন পরপর লোক দেখানো অভিযয়ন করেন।

বিভাগীয় ভূমি কর্মকর্তা খুরশিদ আলম চৌধুরী জানান, তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে কিংবা তথ্য দিতে বাধ্য নন। কোথায় কি অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো খতিয়ে দেখার দায়িত্ব কর্তৃপক্ষের।

সহকারি কমিশনার (ভূমি) জসীম উদ্দীন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযানে সহযোগিতা করতে তিনি উপস্থিত রয়েছেন। এ সম্পর্কে আর কিছু জানা নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!