জুন ১১, ২০২৬ ০১:০৯

জাতীয় সংসদে এমপি রেহানা আক্তার রানু ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবী


নিজস্ব প্রতিনিধি:

জাতীয় সংসদে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের জোর দাবী জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের এমপি রেহানা আক্তার রানু। গতকাল মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের তৃতীয় দিনে তিনি এ দাবী তোলেন।


রেহানা আক্তার রানু বলেন, “ভৌগোলিক কারনে ফেনী অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। গত কয়েক বছর ধরে ফেনীবাসী উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আমরা এ সংসদে ফেনী থেকে চারজন এমপি এসেছি। আমরা একজন যোগ্য মন্ত্রী পেয়েছি। আমাদের চারজন এমপির প্রাণের দাবি, আমাদের ফেনীর গণমানুষের দাবি- ফেনীতে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে।”


তিনি আরো বলেন, “ইতিপূর্বে ফেনীতে একটি প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। চাঁদা না দেয়ার কারণে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল আওয়ামীলীগের সন্ত্রাসীরা। আওয়ামীলীগ প্রতিষ্ঠা করতে জানেনা, আওয়ামীলীগ শুধু ধ্বংস করতে জানে। কিন্তু বিএনপি গড়তে জানে।”


তিনবারের এমপি রানু আরো বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ২০২৬ সালের ২৫ জানুয়ারি ফেনী সরকারি কলেজ মাঠে একটি নির্বাচনী সভায় অঙ্গীকার করেছিলেন যে তিনি ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন করবেন। এ দাবিটি যতদিন পূরণ না হবে মাননীয় স্পিকার, ততদিন এ দাবীর পক্ষে সংসদে কথা বলে যাবো। প্রয়োজনে আমরা চার এমপি সংসদের দক্ষিণ প্লাজায় আমরণ অনশনে যাবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!