সেপ্টেম্বর ২০, ২০২৬ ১৫:৩৫

৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফেনীতে দলিল লেখকদের সমাবেশ


শহর প্রতিনিধি : ফেনীতে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দলিল লেখক সমিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জেলা রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে জেলার বিভিন্ন সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত দলিল লেখকগণ অংশগ্রহণ করেন।
ফেনী সদর দলিল লেখক সমিতির আহবায়ক মোহাম্মদ সোলেমান এর সভাপতিত্বে ও ফেনী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু আইয়ুব আনসারী শামীম এর সঞ্চালনায় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তাব্য রাখেন, মতিগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি হানিফ মেম্বার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাহাব উদ্দিন হাজারী, ফেনী সদর কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য সাহাব উদ্দিন ভূইয়া, এম এম রহমান দুলাল, দাগনভূঞা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল হক, সহ-সভাপতি মো. শেখ ফরিদ, লেমুয়া সেক্রেটারি মনজুরুল ইসলাম, ছাগলনাইয়া সভাপতি আবু তৈয়ব টিপু, পরশুরামের সভাপতি কফিল উদ্দিন ও সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ। এসময় ফেনী জেলার বিভিন্ন সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত বিপুল সংখ্যক দলিল লেখক উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন এবং লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল মুসাবিদা ও রেজিস্ট্রেশনের জন্য দাখিলের সুযোগ না দেওয়ার দাবি জানানো হয়।
দলিল লেখক সমিতি সাধারণ সম্পাদক আবু আইয়ুব আনসারী শামীম বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকরা তাদের পেশাগত অধিকার ও বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছেন। দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে কঠোর কর্মসূচি নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!