সেপ্টেম্বর ২৩, ২০২৬ ০৩:৫০

চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক


চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি। গতকাল সোমবার ভোর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সোনাপুর সীমান্ত এলাকা থেকে শাড়ি গুলো আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন বিজিবি ১০ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়, বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্ত:সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর রাতে আমানগন্ডা বিওপি এর টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্ত হতে একশত গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান হতে বিজিবি টহল দল কর্তৃক বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭৪লাখ ২০হাজার টাকা।
কুমিল্লা বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্ণেল মীর আলী এজাজ সাংবাদিকদের বলেন, সীমান্তে অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!