ফুলগাজী প্রতিনিধি : আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ফেনীর ফুলগাজীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে ফুলগাজী বাজারের মেইন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিএফজি ফুলগাজীর কো-অর্ডিনেটর কবির আহমেদ নাছিরের পরিচালনায় মানববন্ধনে শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পিএফজির অ্যাম্বাসেডর ফখরুল আলম স্বপন, অ্যাম্বাসেডর শহিদুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন, পিএফজির অ্যাম্বাসেডর জামাল উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ, সাধারণ-সম্পাদক ইয়াসিন মাহমুদ মজুমদার, পিএফজি সদস্য নুরুল হুদা শাহীন, শরীফা আক্তার, এনামুল হক, আমিনুল ইসলাম রসূল, সাংবাদিক সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে রাজনৈতিক ও সামাজিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।