সেপ্টেম্বর ২৩, ২০২৬ ০৩:৫১

ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা


শহর প্রতিনিধি : ফেনী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা গতকাল সোমবার শহরের পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়। সভায় জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সভাপতিত্ব করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান এর সঞ্চালনায় সভায় বিভিন্ন ইউনিট এর পুলিশ সদস্যগণ তাদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা তুলে ধরেন। এসময় সমস্যা সমূহ শোনেন এবং তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও পুলিশ সুপার সকলকে সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি নৈতিকস্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্তৃপক্ষের আদেশ-নির্দেশ যথাযথভাবে প্রতিপালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় অবসর জনিত কারণে বিদায় উপলক্ষে দুইজন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) কে ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মেডিকেল অফিসার ও সকল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!