সেপ্টেম্বর ২৩, ২০২৬ ০৩:১৭

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে, ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ


শহর প্রতিনিধি : সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ফেনীতে গতকাল সোমবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর জুয়েল বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্বে করেন।
বিক্ষোভ শহরের মিজান রোডস্থ ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে কলেজ রোড, জেল রোড ও ট্রাংক রোড প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে দলের সাধারণ-সম্পাদক এসএম কায়সার এলিনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন, পৌর আহবায়ক মজিবুর রহমান মজিব ও ফেনী সদর উপজেলা সদস্য সচিব বেলাল হোসেন।
সাইদুর রহমান জুয়েল বলেন, ‘আমরা যারা বিগত ১৭বছর সংগ্রাম করেছি আমাদের আগামী ৫বছরও সংগ্রাম করতে হবে। আমরা দেখতে পাচ্ছি নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আরেকটা হলো গুপ্ত বাহিনী। লং মার্চের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা মনে করি উভয়ের উদ্দেশ্য এক। আওয়ামীলীগ যেভাবে আজ সংক্রান্ত করছে, একইভাবে এ গুপ্ত বাহিনী দেশে অস্থিতিশীল তৈরি করছে। আমরা এদের বিষয়ে সতর্ক থাকবো।’
এস এম কায়সার এলিন বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ গাড়ীতে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে। আওয়ামীলীগকে নৈরাজ্য করতে দেয়া হবে না। আমরা স্বেচ্ছাসেবক দল বসে থাকবো না। আ’লীগ মিছিল করে, অথচ প্রশাসনের তেমন তৎপরতা আমরা দেখতে পাই না। আমরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর আমরা বলতে চাই, ফেনী শহরে যদি কোন সংহিতার চেষ্টা করা হয় তাহলে আমরা প্রতিরোধ করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!