অক্টোবর ১, ২০২৬ ০৪:২৫

ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনস্থলও জনসভার ভেন্যু পরিদর্শনে পরিবেশ মন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীবাসীর প্রত্যাশা পূরণ করবেন


নিজস্ব প্রতিনিধি : ফেনীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন’ প্রকল্প উদ্বোধন ও জনসভাস্থল ভেন্যু পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। গতকাল মঙ্গলবার বিকালে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার দুই অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন ও প্রস্তুতির সার্বিক খোঁজখবর নেন। প্রথমে বিকাল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও পরে ৪টায় পরশুরাম মির্জানগরের খোয়াঘাট এলাকা পরিদর্শন করেন।

পরিবেশ মন্ত্রী বলেন, ‘আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে সরকার গঠন হওয়ার সাত মাসের মাথায় প্রধানমন্ত্রী ফেনী আসতেছেন। ফেনীর সাথে উনার একটা সম্পর্ক আছে। অতএব আমাদের যে দাবি দাওয়া ও প্রত্যাশা রয়েছে সেসব প্রধানমন্ত্রী পূরণ করবেন। আমরা আশা করি, প্রধানমন্ত্রীর আগমনের মধ্য দিয়ে ফেনীবাসীর যে সমস্যা রয়েছে সেসব পূরণ হবে।’

মন্ত্রী আরও বলেন, ‘উনি ফেনী ১ অক্টোবরের পর আবার আসবেন। আপনারা জানেন, মুছাপুর ক্লোজার প্রকল্প আজ একনেকে পাস হয়েছে। আর আগে এ মুহুরী কহুয়া বাঁধটা পাস হয়েছিলো। যখন মুছাপুর ক্লোজার এর নির্মাণ কাজ শুরু হবে তখন উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ফেনী আবার আসবেন। ওই সময় নোয়াখালীও যাবেন।’

এসময় উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউসার হামিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খান ও আবু তালেব, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত ও জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য
শুধু আনন্দের না, আশীর্বাদও
-মজনু


ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেন,‘ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী আমাদের এ ফুলগাজী ও পরশুরামে আসবেন। প্রথমে পরশুরামে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সেখানে তিনি বৃক্ষরোপন করবেন। পরে বিকালে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, মেধাবীদের বৃত্তি প্রদান, কিডনি ও ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা, বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে টিন বিতরণ সহ যা যা করা প্রয়োজন তা তিনি করবেন এবং আগামী দিনের উন্নয়নের জন্য তিনি বক্তব্য রাখবেন। ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতি সম্পন্ন। প্রধানমন্ত্রীকে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত। প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য শুধু আনন্দের না,আশীর্বাদও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

সর্বশেষ

ফেনীতে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনস্থলও জনসভার ভেন্যু পরিদর্শনে পরিবেশ মন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীবাসীর প্রত্যাশা পূরণ করবেন

কাবাডি চ্যাম্পিয়নশিপে ফেনী মডেল থানা চ্যাম্পিয়ন ফোনে অতিরিক্ত সময় না দিয়ে খেলাধুলার মাধ্যমে শরীর ও মন সুস্থ রাখতে হবে -পুলিশ সুপার

পরশুরামে প্রধানমন্ত্রীর প্রকল্প উদ্বোধনের ভেন্যু পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে পরশুরাম-ফুলগাজীতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি

ফেনীতে ট্রাফিক পুলিশকে চাঁদা দিয়ে চলে অটোরিকশা

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!