শহর প্রতিনিধি :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ‘শিশুদের প্রাথমিক শিক্ষা অভিভাবকরা দিয়ে থাকেন। পরে শিক্ষকরা দিয়ে থাকেন। একজন শিশু কেমন হবে তা নির্ভর করে অভিভাবকদের উপর। অভিভাবকদের উপর নির্ভর করে আমাদের ছেলে-মেয়েরা বড় হয়। এখন আমাদের সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আমাদের অভিভাবকদের মানসিকতারও পরিবর্তন হতে হবে। সমাজের পরিবর্তনের সাথে আমাদের সন্তানদের যুগের চাহিদা অনুযায়ী তৈরি করতে হবে। তিনি বলেন, আমি যদি ১৯৪৮এ জন্মগ্রহণ করে যদি ১৯৪০এর মত করে তাদের বড় করতে চাই তাহলে হবে না। অর্থাৎ শিক্ষার্থীদের যুগের চাহিদার অনুযায়ী পরিবর্তন হতে হবে।’
তিনি গতকাল বুধবার বিকালে ফেনীতে দৈনিক ফেনীর সময় ও আলোকিত ফেনী ফাউন্ডেশন এর আয়োজনে আলোকিত ফেনী বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন,‘অনেক শিক্ষার্থীদের স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। সে বৈশিষ্ট্য অনুযায়ী তাদের বড় হতে দিতে হবে। তাদের যেন আমরা বাধা না দিয়ে থাকি। পাশাপাশি তারা যেন কিশোর গ্যাং, মাদক এসবে না জড়িয়ে পড়ে সেসব আমাদের দেখতে হবে।’
শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে অনুষ্ঠানে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়৷ এসময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, গাছের চার বিতরণ ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।
দৈনিক ফেনীর সময় সম্পাদক ও আলোকিত ফেনী ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার, জেলা জজ কোর্টের পিপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, এনসিপির জেলা আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন।
আবৃত্তিকার সৈয়দ আশরাফুল হক আরমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আ.ন.ম আবদুর রহিম, জেলা রেড ক্রিসেন্ট ইউনিট সেক্রেটারী সালাউদ্দিন মামুন, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহা: আলমগীর চৌধুরী, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহা সচিব মহিউদ্দিন খন্দকার ও জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ এম. মামুনুর রশিদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, সিনিয়র সাংবাদিক আবু তাহের, জেলা মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি, জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন খোন্দকার ও সদস্য সচিব নইম উল্যাহ চৌধুরী বরাত।
পড়াশুনার পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতি
সম্পর্কে জানতে হবে

বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, ‘আজকে যারা বৃত্তি পাচ্ছো, ‘এ পাওয়াটা তোমাদের শেষ নয়৷ এটা তোমাদের শুরু। তোমাদের চেষ্টা করতে হবে৷ তোমরা শুধু পড়াশুনা করলে হবে না৷ পড়াশোনার পাশাপাশি তোমাদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পর্কে জানতে হবে। সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া এসব সম্পর্কে তোমাদের পড়াশোনা করতে হবে। তোমাদের জানতে হবে বেশি করে। তোমাদের স্বপ্ন দেখতে হবে৷ যারা স্বপ্ন দেখতে জানে তারা সহজে সফল হয়। তোমরাও স্বপ্ন দেখবে।’
এ উদ্যোগ শিক্ষার্থীদের
মেধা বিকাশে সহায়ক হবে

ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খন্দকার বলেন, ‘বৃত্তি প্রদানের এ আয়োজন নি:সন্দেহে একটি মহৎ উদ্যোগ। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশে সহায়ক হবে। সাংবাদিক শাহাদাত ভাই অনেক কষ্টের মাধ্যমে এ আয়োজন করে থাকেন। অভিভাবকদের উদ্দেশ্য করে তিনি বলেন, অভিভাবকরা যেন শিক্ষার্থীদের তদারকি করে থাকে। তাদের প্রতি যত্ন নেই। তারা কখন কোথায় কি করে তা যেন আমরা খেয়াল রাখি।’
ফ্যাসিবাদ সময়েও এ আয়োজন করা হয়েছিল

জেলা জজ কোর্টের পিপি এডভোকেট মেজবাহ উদ্দিন খান বলেন, ‘দৈনিক ফেনীর সময় এর এই আয়োজন এখন নয়, ফ্যাসিবাদ সময়েও এই আয়োজন করেছিল। অনেক হুমকি, বাধা ও কষ্ট অতিক্রম করে ফেনীর সময় এ আয়োজন করেছে। আমরা তখনো ফেনীর সময় এর পাশে ছিলাম।’
তিনি বলেন, ‘এখানে যারা পুরস্কৃত হচ্ছো তোমরা দেশের জন্য কাজ করে যাবা। তোমরাই আগামীর ভবিষ্যত। আর পুরস্কার পাওয়া মানে শেষ নয়। এখান থেকে তোমাদের যাত্রা শুরু।’
শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য
এসব আয়োজনের বিকল্প নেই

জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান বলেন, ‘আজকে ফেনীর সময় ও আলোকিত ফেনীর যে আয়োজন এই আয়োজনকে ধন্যবাদ জানাই। কৃতি শিক্ষার্থীদের প্রতি চাওয়া থাকবে, বর্তমানে কিশোর গ্যাং যেভাবে ছড়িয়ে পড়েছে, মাদক যেভাবে ছড়িয়ে পড়ছে এসব থেকে বের হওয়ার জন্য এমন আয়োজনের বিকল্প নেই। শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য এসব আয়োজনের বিকল্প নেই। এখানে তোমরা যারা আছো, তোমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। এখান থেকে যোগ্য ব্যক্তি উঠবে। তোমরা দেশের জন্য কাজ করে যাবে।’

শিক্ষা ব্যবস্থা এখন সহজ
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘শিক্ষা এখন আমাদের যে দৌড়গড়ায় পৌঁছেছে। ৫০বছর পূর্বেও তা এমন ছিলোনা। আজকে তো শিক্ষা ব্যবস্থা সহজ। এই সহজ শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানরা এগিয়ে যাবে।’
শিক্ষার উন্নয়নে ফেনীর
সময় কাজ করে যাচ্ছে

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক বলেন, ‘আজকে যে সংবর্ধনা, তা চলমান কার্যক্রমের অংশ। শিক্ষার উন্নয়নে ফেনীর সময় কাজ করে যাচ্ছে। আমরা ফেনীর সময় ও আলোকিত ফেনীর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’
শিক্ষাঙ্গন আলোকিত করতে
ফেনীর সময় কাজ করে যাচ্ছে
আনোয়ার পাটোয়ারী বলেন, ‘ফেনী আলোকিত হলে ফেনীর শিক্ষাঙ্গন আলোকিত হবে। ফেনীর শিক্ষাঙ্গন আলোকিত করতে ফেনীর সময় কাজ করে যাচ্ছে। এখানে যারা আজ বৃত্তি পাচ্ছে তাদের অভিনন্দন জানাই। তোমরা যেন সফল হও সে প্রত্যাশা রইলো।’

তোমরাই দেশের আগামীর ভবিষ্যত
এনসিপির আহবায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, ‘আজকে যারা সংবির্ধিত হয়েছে তারা যেন প্রতিটি পথ সফলতার সাথে অতিক্রম করে। তোমরাই দেশের আগামীর ভবিষ্যত। তোমাদের পড়াশোনা করতে হবে আরো বেশি করে। পড়াশোনা তোমাদের এগিয়ে নিবে।’

এ শিক্ষার্থীরাই আগামী
বাংলাদেশের রুপকার
স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, ‘আজকের দিনটা স্বরণীয় দিন হয়ে থাকবে। যারা বৃত্তি পেয়েছে তাদের অভিনন্দন। মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত হয়েছেন। তার উপস্থিতিতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। তারাই আগামীর বাংলাদেশ। এ শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের রুপকার।’

ফেনীর সময় দেশের নেতৃত্ব
তৈরিতে কাজ করে যাচ্ছে
ফেনী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আ.ন.ম রহিম বলেন, ‘আলোকিত ফেনী ফাউন্ডেশন যে এত বড় একটি আয়োজন করেছে, এটা বিশাল আয়োজন। যারা এ বৃত্তির আয়োজন করেছে বিশেষ করে শাহাদাত ভাইকে ধন্যবাদ জানাই। ফেনীর সময় দেশের নেতৃত্ব তৈরিতে কাজ করে যাচ্ছেন।’

বৃত্তির এই আয়োজন
শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে
মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাং আলমগীর চৌধুরী বলেন, ‘দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন একজন শক্তিশালী মানুষ। তার এ হাতকে আরো শক্তিশালী করলে এ জেলা অনেক দূর এগিয়ে যাবে। উনি বৃত্তির যে আয়োজন করেছেন তাতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। এ জন্য আমরা তাকে সবসময় সহযোগিতা করতে হবে।’

সৃজনশীল কাজে আপনারা
সহযোগিতা করবেন
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ‘আজকে এ সুন্দর আয়োজনের জন্য ফেনীর সময়কে ধন্যবাদ। শাহাদাত ভাই শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করে। ভবিষ্যতে এ আয়োজন যেন অব্যাহত থাকে। ভবিষ্যত এ সৃজনশীল কাজে আপনারা সহযোগিতা করবেন।’

এই জনপদকে সমৃদ্ধি করার
জন্য এ শিশুররাই কাজ করবে
জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন বলেন, ‘এ জনপদকে সমৃদ্ধি করার জন্য এ শিশুররাই কাজ করবে। এখানে ফেনীর অভিভাবকরা রয়েছেন। আপনারা তাদের সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন এভাবে।’
ফেনীর শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে
আপনারা কাজ করে যাবেন
জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মামুন বলেন, ‘আমাদের ফেনীর অভিভাবকদের চেয়ারে আপনারা, আপনারা ফেনীর শিক্ষা, সংস্কৃতির মত সুস্থ ধারার কাজ গুলো, আলোকিত ফেনীর মত কাজ গুলোকে যদি ধারণ করেন, উৎসাহ দেন, এগিয়ে আসেন তাহলে ফেনীবাসী আপনাদের মনে রাখবে। ফেনীর শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নে আপনারা কাজ করে যাবেন’