অক্টোবর ৬, ২০২৬ ১২:১১

মহিপালে শব্দ দূষণ বিরোধী অভিযানে, ৪বাস চালককে জরিমানা


নিজস্ব প্রতিনিধি : ফেনী শহরের মহিপাল এলাকায় গতকাল সোমবার বিকালে শব্দ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করেছে ফেনী জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণ সৃষ্টিকারী ৪টি বাস চালককে মোট ৩হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীমা আক্তার। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত। এসময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দ দূষণ নিয়ন্ত্রণ ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ব্যাটালিয়ান আনসার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহমেদ জানান, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!