অক্টোবর ৬, ২০২৬ ১২:১০

ফেনীতে আনসার-ভিডিপির উদ্যোগে, ৪শতাধিক গাছের চারা রোপণ


নিজস্ব প্রতিনিধি : ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা গ্রাম থেকে কাশিমপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল সোমবার দুপুরে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আনসার-ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ফেনী জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে সড়কের বিভিন্ন স্থানে প্রায় ৪শতাধিক ফলজ, বনজ, ঔষুধি ও তাল গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। এসময় আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত থেকে বৃক্ষরোপণে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। তাই সরকারি নির্দেশনার পাশাপাশি সামাজিকভাবে ব্যাপক হারে বৃক্ষরোপণ ও রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে।’
জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ফেনী সদর, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় একযোগে ৪শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!