অক্টোবর ৭, ২০২৬ ১৩:২৯

চৌদ্দগ্রামে জনস্বাস্থ্যের ড্রাফটম্যান শাহীন আলম আটক


চৌদ্দগ্রাম প্রতিনিধি : চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের তেলিহাটির শাহীন আলমকে আটক করেছে পুলিশ। তিনি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান। গতকাল মঙ্গলবার বিকালে আটকের তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
স্থানীয় সূত্রে প্রাপ্ত অভিযোগে জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান ও শুভপুর ইউনিয়নের তেলিহাটি গ্রামের বাসিন্দা শাহীন আলমের অনিয়মের বিরুদ্ধে দৈনিক ফেনীর সময় এ সংবাদ প্রকাশিত হয়েছিলো। জনস্বাস্থ্যে নানা অনিয়ম করে তিনি কোটি কোটি টাকা, বাড়ি ও গাড়ির মালিক হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী কর্মকান্ডে অর্থায়ন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এলাকার লোকজন পুলিশকে খবর দিলে শাহীন আলমকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, শাহীন আলম নামের এক ব্যক্তিকে আটক শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!