শহর প্রতিনিধি :
২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের কঠোর অবস্থানে ফেনীতে মাঠে নামতে পারিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ। মঙ্গলবার দিনটিকে ঘিরে পুলিশের যেমন কঠোর অবস্থান ছিল তেমনি মাঠে ছিল বিএনপি, জামায়াত, যুবদল ও ছাত্রদল সহ সরকার ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে ঝটিকা মিছিলসহ বিক্ষিপ্ত কর্মসূচির পরিকল্পনা ছিল ফেনী আ’লীগের দুই গ্রুপের।
দিনটিকে ঘিরে আগেরদিন দিনে মাঠে সক্রিয় ছিল পুলিশ। শহরের মাষ্টারপাড়া মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট পুলিশকে দেখা যায়। এরআগে গত সপ্তাহের বুধবার ভোরে স্টেশন রোডে মিছিল করে দলটি নাসিম গ্রুপের অনুসারীরা।
এ নিয়ে অভিযান চালিয়ে পুলিশ ৬ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।
এছাড়া মঙ্গলবার আ’লীগের নৈরাজ্য ঠেকাতে ফেনীতে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী ও যুবদল। জেলা যুবদল বড় আকারে শহরে বিক্ষোভ প্রদর্শন করে।
এছাড়া আগেরদিন থেকে শহরে মহড়া দেয় ছাত্রদল। সোমবার রাতে একদিকে যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারীর নেতৃত্বে মোটরসাইকেল মহড়া দেওয়া হয়।