জুলাই ৩, ২০২৬ ০০:০৪

ফেনীতে এইচএসসি ও আলিম পরীক্ষায়

অংশ নিচ্ছে ১১ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে ২১ টি কেন্দ্রে এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে ১১ হাজার ৩২ জন শিক্ষার্থী। এরমধ্যে এইচএসসি ৮ হাজার ৬শ ৫৭ জন,এইচএসসি (ভোকেশনাল) ৭শ ৫৭ জন ও আলিম পরীক্ষার্থী ১ হাজার ৬শ ১৮ জন।


জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, জেলার ৬ টি উপজেলার মোট ২১ টি কেন্দ্রে ১১ হাজার ৩২ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে জেলার এইচএসসি পরীক্ষার্থী রয়েছে ৮ হাজার ৬শ ৫৭ জন। জেলার ফেনী সদর উপজেলায় অংশ নিচ্ছে ৫ হাজার ৩শ ৭০ জন, পরশুরাম উপজেলায় অংশ নিচ্ছে ৬শ ১৮ জন, ফুলগাজী উপজেলায় অংশ নিচ্ছে ৫শ ৯৪ জন,ছাগলনাইয়া উপজেলায় অংশ নিচ্ছে ১ হাজার ১শ ৯৬ জন, সোনাগাজী উপজেলায় অংশ নিচ্ছে ৬শ ৫৮ জন ও দাগনভূঞা উপজেলায় অংশ নিচ্ছে ২শ ২১ জন।


জেলার ৭ টি কেন্দ্রে আলিমে অংশ নিচ্ছে ১ হাজার ৬শ ১৮ জন শিক্ষার্থী। এরমধ্যে জেলার ফেনী সদর উপজেলায় ৬শ ১৮ জন, পরশুরাম উপজেলায় ১শ ৯ জন, ফুলগাজী উপজেলায় ৯৫ জন, ছাগলনাইয়া উপজেলায় ৩শ ৪১ জন,সোনাগাজী উপজেলায় ২শ ৫৮ জন ও দাগনভূঞা উপজেলায় ১শ ৯৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।


এইচএসসিতে ফেনী সদর উপজেলার ফেনী সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৩ হাজার ৬১ জন, সরকারি জিয়া মহিলা কলেজে দিচ্ছে ৯শ ২৫ জন, জয়নাল হাজারী কলেজে দিচ্ছে ৯শ ২৬ জন ও মহিপাল সরকারি কলেজে দিচ্ছে ৪শ ৫৮ জন।

এছাড়া আলিমে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দিচ্ছে ৬শ ১৮ জন ও এইচএসসি (ভোকেশনাল) ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্রে দিচ্ছে ২শ ৭১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!