দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলার সিলোনিয়া উম্মুল মুমিনীন আয়েশা (রা.) মহিলা আলিম মাদ্রাসায় ২০২৬ দাখিল পরীক্ষায় জিপিএ: ৫ প্রাপ্ত, ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহীদুল ইসলাম।
মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মেজবাহ উদ্দিন সাঈদের সভাপতিত্বে এবং তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
একই সাথে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।