সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১৪:৪১

ফেনীতে বিশেষ অভিযানে গণধর্ষণ মামলার আসামীসহ ১৮জন গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি : ফেনী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গণধর্ষণ মামলার আসামী, হানি ট্রাপ চক্রের সদস্য, ডাকাত, চোর, মাদক কারবারী, মাদকসেবী ও সাজা ভুক্ত আসামীসহ ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ঘন্টায় ফেনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় দীর্ঘদিন যাবত ফেনী শহরে বিভিন্ন স্থানে বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ফেনী এবং দেশের বিভিন্ন অঞ্চলের লোকজনকে কৌশলে হানি ট্রাপের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে টাকা ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্র আদায় করে একটি চক্র। এ ঘটনায় হানিট্রাপ চক্রের অন্যতম সক্রিয় সদস্য খালেদা আক্তার রুনা প্রকাশ ফারাজানা (৪০), হাজেরা আক্তার জেবু (৩৫) কে মহিপাল চাড়ীপুর এলাকা ও শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। এছাড়া আরেকটি অভিযানে গণধর্ষণ মামলার আসামী আব্দুল রাজ্জাক (৬২) কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র আরো জানায়, সাজা প্রাপ্ত ডাকাত দলের সদস্য, সাজাপ্রাপ্ত আসামী দিলবাহার ঝর্না ও অন্যান্য গ্রেফতারি পরয়োনাভূক্ত আসামী, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরসহ মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের করে আদালতে সোপর্দ করা হয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন,‘সদর থানা এলাকার প্রত্যেক মাদক স্পটে নিয়মিত মাদক বিরোধী অভিযান সহ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটনায় এমন কাজে নিয়োজিত ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!