শহর প্রতিনিধি : ফেনী শহর ব্যবসায়ী সমিতির কমলা পট্রি শাখা নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদকসহ ৭জন সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শহর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ৭টি পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সকলকে নির্বাচিত ঘোষণা করেন।
ব্যবসায়ী সমিতির সাধারণ-সম্পাদক মুশফিকুর রহমান পিপুল, এসময় প্রধান নির্বাচন কমিশনার সমিতির সিনিয়র সহ-সভাপতি আশ্রাফুল হক, নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন হেলাল উপস্থিত ছিলেন। কমিটিতে আবদুল মতিন ভূঞা সভাপতি, মো. ইউসুফ সহ সভাপতি, এমরান হোসেন সাধারণ সম্পাদক, মো. ইলিয়াছ কোষাধ্যক্ষ, আমিনুল হক সদস্য, ওসমান গনী সদস্য হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
সভাপতি মো. আবদুল মতিন ভূঞা জানান, আমাদের সকল প্রার্থীদের সম্মান জানিয়ে অন্য কোন ব্যবসায়ী প্রার্থী হয়নি। আমি সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।