সেপ্টেম্বর ১৭, ২০২৬ ১৪:৪৪

ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ


নিজস্ব প্রতিনিধি:  ফেনী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইকরণ এর নির্দেশনা দেওয়া হয়েছে। নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য এমপি রেহানা আক্তার রানুর আবেদনের প্রেক্ষিতে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ নির্দেশনা দেয়া হয়।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জল হোসেন এর সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সংসদীয় আসন-৩০৪, মহিলা আসন-৪, ফেনী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন। এমতাবস্থায়  ফেনী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য সম্ভাব্যতা যাচাই করে ডিওপত্র অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন এ কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!