সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৪:৫১

সোনাগাজীতে দুই মাদক সেবীকে আটক করে পুকুর পরিষ্কার করালেন মিনার চেয়ারম্যান

নিজস্ব প্রতিনিধি : সোনাগাজীতে প্রকাশ্যে গাঁজা সেবনকালে আটক দুই মাদকসেবীকে বাজারের ময়লা পুকুর পরিষ্কার করার কাজ করিয়েছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে উপজেলার বক্তারমুন্সী বাজারে সাবেক মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য দাউদুল ইসলাম মিনার নেতৃত্বে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাক বাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় দুই ব্যক্তি প্রকাশ্যেই গাঁজা সেবন করছিলেন। খবর পেয়ে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফেনী জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দাউদুল ইসলাম মিনার স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের হাতেনাতে আটক করেন। পরবর্তীতে আটককৃতদের বক্তারমুন্সী বাজারে এনে বাজারের মাঝখানে অবস্থিত দীর্ঘদিনের নোংরা পুকুরটি পরিষ্কারের কাজে নামিয়ে দেয়া হয়।

পুকুর পরিস্কারকারী ব্যক্তিরা হলেন, উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদল নেতা দাউদুল ইসলাম মিনার জানান, “সকালে দুজন গাঁজা সেবন করছে শুনে আমরা গিয়ে তাদের হাতেনাতে ধরি। সচরাচর মাদকসেবীদের পুলিশে সোপর্দ করলে জামিনে বের হয়ে এসে তারা আবারও একই মাদক কারবারে জড়িয়ে পড়ে। তাই সমাজে সচেতনতা বাড়াতে এবং অন্যদের এ ধরনের কাজ থেকে নিরুৎসাহিত করতেই তাদের দিয়ে বাজারের পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে স্থানীয়রা মাদক নির্মূলে এমন সামাজিক প্রতিরোধকে ইতিবাচক হিসেবে দেখছেন। ঘটনা দেখতে শতশত উৎসুক জনতা জড়ো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!