দাগনভূঞা প্রতিনিধি: কেন্দ্র ঘোষিত গণসংযোগ মাস কর্মসূচির অংশ হিসেবে দাগনভূঞা পৌরসভার জিরো পয়েন্টে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা মুফতি আব্দুল হান্নান।
কর্মসূচাকালে জেলা ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী, পথচারী, রিকশাচালকসহ সর্বস্তরের মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন। লিফলেটে দ্বীন প্রচারের পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়।
এ সময় জেলা ও দাগনভূঞা পৌরসভা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post Views: ৭৫