সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১৪:৫০

ফেনীতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের বাছাই পর্ব সম্পন্ন

শহর প্রতিনিধি: ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ ও ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি এবং সুস্থ-সবল জীবন গড়ি’ এ দুইটি প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে ফেনী মডেল থানার আয়োজনে শহরের ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে এ বাছাই পর্ব সম্পন্ন হয়। প্রাথমিক বাছাই পর্বে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের দলগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক কাবাডি খেলায় বালিগাঁও ইউনিয়নকে পরাজিত করে লেমুয়া ইউনিয়ন চূড়ান্ত পর্বে বিজয়ী হয়। বিজয়ী লেমুয়া ইউনিয়ন দল পরবর্তী সময়ে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।
ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে আয়োজিত এ খেলায় থানার বিভিন্ন বিটের বিট অফিসার, কমিউনিটি পুলিশের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!