সেপ্টেম্বর ২০, ২০২৬ ১৫:০৩

‎ঢাকাতে সিতোরিউ কারাতে-দো ওপেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে ফেনী ড্রাগনের সাফল্য


নিজস্ব প্রতিনিধি :

‎ঢাকায় অনুষ্ঠিত ১০ম সিতোরিউ কারাতে-দো ওপেন বাংলাদেশ চ্যাম্পিয়নশিপে ফেনী ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
‎গত ১৭ ও ১৮ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ১০ম সিতোরিউ কারাতে-দো ওপেন বাংলাদেশ চ্যাম্পিয়ন শিপে ফেনী ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের ৭জন খেলোয়াড় সহকারী কোচ নজরুল ইসলামের নেতৃত্বে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা হলেন, মিসকাতুল জান্নাত জেছি, হুমায়রা আলম জেমি, তাসনিম আক্তার, নুসাইবা নওয়ার, সৌহার্দ্য চক্রবর্তী, তামিম ভূঁইয়া ও আব্দুল আলিম ফয়েজ। ‎প্রতিযোগিতায় ফেনী ড্রাগনের খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে মোট ৪টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেন। পদকজয়ী খেলোয়াড়দের মধ্যে নুসাইবা নওয়ার (কাতা: গোল্ড, কুমিতে:  গোল্ড) সৌহার্দ্য চক্রবর্তী (কাতা:  গোল্ড, কুমিতে:  ব্রোঞ্জ) ‎তাসনিম আক্তার (কাতা:  গোল্ড, কুমিতে: ব্রোঞ্জ) পদক লাভ করেছে।

ফেনী ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের কোচ সেন্সি নুরুল্লাহ আল মাহফুজ বলেন, “ছোট-বড় প্রতিটি প্রতিযোগিতায় খেলোয়াড়দের অংশগ্রহণ করা উচিত। খেলায় হার-জিত থাকবেই। কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা রেফারি ও জাজমেন্টে অনিচ্ছাকৃত ভুলও হতে পারে। তবে প্রতিটি প্রতিযোগিতাই একজন খেলোয়াড়ের জন্য নতুন অভিজ্ঞতা ও শিক্ষার সুযোগ তৈরি করে, যা ভবিষ্যতের প্রতিযোগিতার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

‎তিনি আরও বলেন, আগামী ২য় জুনিয়র জাতীয় কারাতে প্রতিযোগিতাকে সামনে রেখে ফেনী ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের খেলোয়াড়দের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে।

ফেনী ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমন উল হক এবং প্রবাস থেকে ওমর ফারুক মামুন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা ভবিষ্যতেও খেলোয়াড়দের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জাতীয় পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শুভকামনা জানান।

ফেনী ড্রাগন কারাতে অ্যাসোসিয়েশন ও ফেনী মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদকজয়ী খেলোয়াড়সহ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন জানানো হয়। তাদের এই সাফল্য ফেনীর কারাতে অঙ্গনে নতুন প্রজন্মের খেলোয়াড়দের আরও উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!