শহর প্রতিনিধি : কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফেনী শহরের ১নং ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। শনিবার বিকালে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য ও জেলা আমীর মুফতি আবদুল হান্নান। গণসংযোগ কর্মসূচি শহরের পুরাতন জেলা মোড় থেকে শুরু হয়ে ট্রাংক ও বড় মসজিদের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের আমীর জামাল উদ্দিন ও কাউন্সিলর প্রার্থী নাসির উদ্দিন মিতু।
মুফতি আবদুল হান্নান বলেন, ‘আমরা দাওয়াত তথা আল্লাহর দাসত্ব ও রাসূল (সা.) এর আনুগত্য করার আহবান করছি। আমরা খাঁটি এবং পূর্ণ মুসলিম হওয়ার আহবান করছি। পাশাপাশি সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সকল জুলুম এবং দূর্ণীতির অবসান ঘটানোর আহবান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘এছাড়া আজ ৮ দফা দাবিতে আমাদের লং মার্চ চলছে। আমরা চাই জুলাই সনদ যেন বাস্তবতা করা হয় এবং বিদ্যুৎ এর দাম কমানোর পাশাপাশি গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হোক।’