শহর প্রতিনিধি : ফেনী মডেল থানার বিশেষ অভিযানে গত ২৪ঘন্টায় ৪শ ২০পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি ২শ গ্রাম গাঁজা, ১৯টি ফুয়েল পেপার রোল, মাদক বিক্রয়লদ্ধ ৫হাজার ১শ ১০টাকা উদ্ধার ও নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য, চোর চক্রের সক্রিয় সদস্য, মাদক ব্যবসায়ী, মাদককারবারী ও মাদকসেবী এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামীসহ ১১জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, ফেনী সদর ও শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ঘন্টায় মাদক ব্যবসায়ী মো. নুরুল ইসলাম শাওন (২৫) কে ৪শ ২০পিস ইয়াবা ট্যাবলেট, ৬কেজি ২শ গ্রাম গাঁজা, ১৯টি ফুয়েল পেপার রোল, মাদক বিক্রয়লব্ধ অর্থ ৫ হাজার ১শ ১০টাকাসহ লালপোলের বেদে পল্লীর সামনে থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও নিষিদ্ধ সংঘঠনের সক্রিয় সদস্য, গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী, মাদকসেবী, চোরসহ ১১জন আসামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে প্রেরণ করা হয় বলে পুলিশ জানায়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশে মাদক নিমূলে ফেনী জেলার সদর থানা এলাকার প্রত্যেক মাদক স্পটে নিয়মিত মাদক বিরোধী অভিযান সহ আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটনায় এমন কাজে নিয়োজিত ব্যক্তিদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।’