সেপ্টেম্বর ২৩, ২০২৬ ০৩:১৭

ফেনীতে তিন সরকারি কলেজে, ভর্তি ফি তিন রকম মহিপাল সরকারি কলেজে ১ হাজার টাকা ব্যবধান


নিজস্ব প্রতিনিধি : ফেনীতে এইচএসসি ভর্তির টাকা তিনটি সরকারি কলেজে তিন রকম নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে মহিপাল সরকারি কলেজে ১ হাজার টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনলাইনে আবেদন করার পর চলতি বছরের এইচএসসি ভর্তি শুরু হয়েছে। রবিবার ভর্তির প্রথম দিনে শিক্ষার্থীরা ভর্তির জন্য সরকারি-বেসরকারি শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরী হয়। বিভিন্ন কলেজ গুলোতে ঘুরে দেখা যায় ফেনী সরকারি কলেজে ভর্তি ফি ২ হাজার, ৬শ ৪৫টাকা, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ ২হাজার ৮শ ২০টাকা ও মহিপাল সরকারি কলেজে ৩হাজার ৭শ ৬৫টাকা ভর্তি ফি নিয়ে হয়েছে। কিন্তু দেখা যায় দু’টি কলেজের তুলনায় মহিপাল সরকারি কলেজে ১হাজার টাকা অতিরিক্ত ভর্তি ফি আদায় করা হয়েছে।
মহিপাল সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্লাহ ভূঁইয়া জানান, এটা হলো ইন্টার মেডিয়েট কলেজ। শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম। আবার গেস্ট টিচারও রয়েছে। সরকারিভাবে গেস্ট টিচারের জন্য কোন বেতন ভাতা নেই। কলেজ থেকে গেস্ট টিচারের জন্য বেতন ব্যবস্থা করতে হয়। তাই অন্যান্য কলেজের তুলনায় ভর্তি ফি একটু বেশী।
ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম বলেন, পরিবহনের জন্য ২শ ৫০টাকা অতিরিক্ত নেয়া হয়। আগে পরিবহনের জন্য ৩শত টাকা করে নেয়া হতো। এখন ৫০টাকা কমানো হয়েছে। এছাড়াও সরকার নির্ধারিত টাকার বাহিরে নেয়ার সুযোগ নেই।
ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার বলেন, ফেনী সরকারি কলেজ মাস্টার্স পর্যন্ত আছে। এখানে চাহিদা অনুযায়ী অন্য কলেজ থেকে শিক্ষকও বেশি। গেস্ট টিচার প্রয়োজন হয় না। তাই শিক্ষকের জন্য আলাদা টাকা ভর্তির সময় আদায় করতে হয়না। শুধুমাত্র ইন্টার মেডিয়েট কলেজ হলে খরচ বেশি আরো গেস্ট টিচার রাখতে হয় সব মিলিয়ে বড় কলেজের তুলনায় ছোট কলেজে খরচ বেশি। সরকারের পক্ষ থেকে পরিপত্রে বলা আছে কলেজ চাহিদা অনুযায়ী টাকা আদায় করতে পারবে।
ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, কলেজ অধ্যক্ষদের আগেই দিকনির্দশনা দেয়া হয়েছে সরকার নির্ধারিত ফি এর বাহিরে যেন কোন টাকা আদায় করা না হয়। যদি কেউ অতিরিক্ত টাকা আদায় করে থাকে অবশ্যই সেটা দেখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!