নিজস্ব প্রতিনিধি : ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ পদে প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম খলিল পদায়ন পেয়েছেন। তিনি নোয়াখালী সরকারি সালেহ আহমেদ কলেজের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ-২ শাখার উপ-সচিব এএসএম শাহরিয়ায় জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনি সহ ৪জনকে বদলি ও পদায়নের আদেশ দেয়া হয়।
বর্তমান অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার কে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইসলামী শিক্ষার অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে। ২০২৪ সালের ১০অক্টোবর ফেনী সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন তিনি।
একই আদেশে দীর্ঘদিন ধরে শূন্য থাকা উপাধ্যক্ষ পদে কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নুরুল আজিম ভূঞাকে পদায়ন করা হয়েছে। তিনি গতকাল সোমবার দুপুরে যোগদান করেছেন।
প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম খলিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে কবিরহাট সরকারি কলেজে শিক্ষকতা জীবন শুরু করেন। পরে রাঙ্গামাটি সরকারি কলেজ, চট্টগ্রাম কলেজ, জয়পুরহাট সরকারি কলেজে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়ায়।
প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম খলিল দেশের প্রাচীনতম বিদ্যাপীঠ ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।