অক্টোবর ৮, ২০২৬ ১২:৫২

কোব্বাদ আহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও বিদায় শিক্ষক সংবর্ধনা


দরিদ্রতা সফলতাকে আটকাতে পারে না -অধ্যাপক খালেক


শহর প্রতিনিধি : ফেনী শহরের মহিপাল আলহাজ্ব কোব্বাদ আহাম্মদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও বিদায় শিক্ষক সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম.এ খালেক।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা ও জেলা শিক্ষক সমিতির সাধারণ মোহাং আলমগীর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে এম জহির উদ্দিন।
সিনিয়র শিক্ষক এ এস এম আবদুল্লাহ ও মো:জাবেদ হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য ও নজির আহমেদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন, ফাজিলপুর ডব্লুভিইউবি কাদেরি উচ্চ বিদ্যালয় হারুন অর রশিদ, দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা আক্তার মায়া,লস্করহাট এসশি লাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফরিদ আহমেদ, প্রাক্তন শিক্ষক ও সোনাগাজী আল হেলাল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হক।প্রাক্তন ছাত্রদের থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্র লিটন চৌধুরী,২০০৬ ব্যাচের শিক্ষার্থী ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল৷ বর্তমান শিক্ষার্থীদের থেকে ইংরেজিতে বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী তাজমিমুল জান্নাত তুলী।
এসময় অনুষ্ঠানে সাত কৃতি শিক্ষার্থী, তিন বিদায়ী শিক্ষক ও এক বিদায়ী কর্মচারীকে সংবর্ধনা এবং ৩৬টি ইভেন্টে ৭২জনকে পুরস্কৃত করা হয়। বিদায়ী শিক্ষকরা হলেন সাবেক প্রধান শিক্ষক আবদুল হাই, প্রতিষ্ঠাতা শিক্ষক মো: শাহজাহান ও প্রয়াত মাখন দেব নাথ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এম এ খালেক বলেন, ‘দরিদ্রতা সফলতাকে আটকাতে পারে না। পরিশ্রম করতে হবে। পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি। আপনি পরিশ্রম করলে সফল হবেন। স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখবে৷ স্বপ্ন দেখতে হবে। তোমাদের কঠিন অধ্যাবসায় করতে হবে। দিনরাত পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। তাহলে সফল হবে। সফলতা এসে ধরা দিবে।’
তিনি বলেন ‘এখনকার প্রজন্ম হলো জেনজি। তারা মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করতে পারে। কিন্তু ব্যবহারের ভালো ও খারাপ দুইটা দিক রয়েছে। তোমরা ভালো দিকটা ব্যবহার করবা। আর ভালো মানুষের সাথে চলবা। ভালো মানুষের সাথে চললে নিজেরা ভালো হবা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!