অক্টোবর ১০, ২০২৬ ১২:০৪

মা ইলিশ সংরক্ষণে ফেনী নদীতে অভিযান

নিজস্ব প্রতিনিধি:

সোনাগাজীতে প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে বড় ফেনী নদী ও বঙ্গোপসাগরের মোহনাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।

গত বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান। 

এ সময় জেলা মৎস্য বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ আল হাসান,উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার ও সহকারি মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পালসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা তাছলিমা আকতার বলেন, বড় ফেনী নদী ও বঙ্গোপসাগরের মোহনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়েছে। তবে অভিযানে বেআইনিভাবে মাছ আহরণের কোনো আলামত পাওয়া যায়নি।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ফেনী নদী ও এর মোহনায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। একই সময়ে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে।

অভিযানে সোনাগাজী মডেল থানা পুলিশ ও মৎস্যজীবীরা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!