অক্টোবর ১২, ২০২৬ ০৩:৫১

ফেনীতে হেফাজতে ইসলামের শানে রেসালাত সম্মেলনে কাদিয়ানীদের নিষিদ্ধের দাবী


নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন, রাসূল সা. এর শান-মান ও মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। তার শানের প্রতি আমাদের ইমান আনতে হবে। রাসূল সা. এর শান রক্ষা করার জন্য প্রয়োজন হলে আমাদের রক্ত দিতে হবে। বাংলাদেশে কোন কুলাঙ্গার রাসূল সা. কে গালি দিতে পারবে না। কওমি মাদ্রাসা যতদিন থাকবে ততদিন এদেশের মাটিতে রাসূল সা. কে নিয়ে কোন কটুক্তি সহ্য করা হবে না। গতকাল শনিবার বিকালে ফেনীতে হেফাজতে ইসলামের আয়োজনে শহরের ঐতিহাসিক মিজান ময়দানে শানে রেসালাত সম্মেলনে তিনি এসব বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী লন্ডন থেকে এসে বলেছিলেন মদীনা সনদে দেশ চালাবেন। আমরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলবো, রাসূল সা. কে নিয়ে যারা কটুক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে। এছাড়া আমরা বলবো, কাদিয়ানীর যেন নিষিদ্ধ করা হয়। সংসদে আইন পাস করে যেন কাদিয়ানীদের নিষিদ্ধ করা হয়।’

হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা আফজালুর এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওমর ফারুক এর সঞ্চালনায় বিশেষ মেহমান ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, সোনাগাজী ওলামা বাজার মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদিব, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশী, মধুপুর পীরসাহেব আল্লামা আবদুল হামীদ মধুপুরী ও কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

এসময় আরো বক্তব্য রাখেন ঢাকার মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা হাবিবউল্লাহ মিয়াজী, মাওলানা আহমদ আল কাসেমী, চট্টগ্রাম এর মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজহার চৌধুরী, ঢাকা থেকে মুফতি শাখাওয়াত হোসেন রাজী, মুফতি হাবিবউল্লাহ মাহমুদ কাসেমী, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী ও লস্করহাট জামেয়া রশীদিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম আল্লামা মুফতি শহীদুল্লাহ্।

এসময় বক্তারা বলেন, ‘রাসূল সা. এবং সাহাবীদের শান, মান ও মর্যাদা নিয়ে যারা কথা বলে আমরা তাদের বিরুদ্ধে সবসময় আছি এবং থাকবো। যারাই রাসূল. ও সাহাবিদের শান-মান ও মর্যাদা নিয়ে কথা বলবে, তাদের প্রতিহত করবো আমরা। আমরা চাই এদেশে রাসূল সা. কে নিয়ে যেন কটুক্তি করতে না পারে।
এছাড়া আমরা চাই, কাদিয়ানীদের যেন নিষিদ্ধ করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!