আগস্ট ৫, ২০২৬ ২৩:৫৬

ফিরে দেখা জুলাই

বিজয় উল্লাসে মেতেছিল

ফেনী নাসিম-নিজামের বাড়ীতে আগুন দেয় ছাত্র-জনতা


নিজস্ব প্রতিনিধি :

২০২৪ সালের ৫ আগস্ট জাতীয় পতাকা হাতে হাজার হাজার মানুষ ফেনীর রাস্তায় বেরিয়ে আসেন। দুপুরের পর থেকে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা সহ গ্রামাঞ্চল থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ট্রাংক রোডে সমবেত হয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন।

সেদিন উচ্ছ্বাস চলাকালে আলাউদ্দিন নাসিম ও নিজাম উদ্দিন হাজারীর বাড়ি, শুসেন চন্দ্র শীলের কার্যালয়, জেলা আওয়ামীলীগ কার্যালয়, ফেনী মডেল থানা, ফেনী পৌরসভাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং আওয়ামীলীগের পলাতক নেতাকর্মীদের ঘর-বাড়িতে ধ্বংসযজ্ঞ চালানো হয়। পাশাপাশি জেলার দাগনভূঞা ও ছাগলনাইয়া থানায়ও দেওয়া হয় আগুন।

সেদিন ফেনী শহরে বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। বিজয় মিছিলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের দেখা যায়। ‘স্বাধীন, স্বাধীন’ শ্লোগানে প্রকম্পিত হয় শহরের রাজপথ। আনন্দ মিছিলে শামিল হন নারী-পুরুষ ও শিশু-কিশোররাও। তাদের কেউ হাতে জাতীয় পতাকা, কেউ লাঠি হাতে বেরিয়েছিলেন।

জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের আহবায়ক নাছির উদ্দিন খোন্দকার, সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনের নেতৃত্বে খন্ডখন্ড মিছিল ট্রাংক রোডে বিশাল জমায়েতে রূপ নেয়।

সেদিন সন্ধ্যার পর শিবিরের শহর সভাপতি শরীফুল ইসলামের নেতৃত্বে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে আনন্দ মিছিল বের হয়। তারা ট্রাংক রোড প্রদক্ষিণ করে খেজুর চত্বরে গিয়ে শেষ হয়। এখানে বক্তব্য রাখেন জামায়াতের তৎসময়ের জেলা সেক্রেটারী মুফতি আবদুল হান্নান। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বারবার শান্তিশৃঙ্খলা বজায় বাঁধ ভাঙা বিজয় উচ্ছ্বাসে মেতেছিলো রেখে সবাইকে আনন্দ উল্লাস করার জন্য আহ্বান জানান।

এছাড়াও সেদিন বাদ জোহর জহিরিয়া মসজিদের সামনে শেখ হাসিনা পলায়নের পূর্বে ৪ আগস্ট মহিপালের শহীদদের স্মরণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!