সেপ্টেম্বর ২০, ২০২৬ ১৫:৩৫

ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : ফেনীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৩০ শিশু-কিশোরকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। শিশু-কিশোরদের সৃজনশীলতা ও ধর্মীয়-সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করতে ফেনী পৌর পূজা উদযাপন পরিষদ এ আয়োজন করে।

ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র কর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী এবং জয়কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগের সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক লাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল শর্মা, সোনাগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দাস, দাগনভূঞা উপজেলা সভাপতি প্রাণরঞ্জন কুরী, ফুলগাজী উপজেলা সভাপতি বিপ্লব কান্তি দত্ত ও ছাগলনাইয়া উপজেলা সভাপতি শংকর সাহাসহ অন্যরা।

বক্তারা বলেন, মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশু-কিশোরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের সন্তানদের শুধু লেখাপড়ায় নয়, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিত্রাঙ্কনের মতো সৃজনশীল আয়োজন তাদের মেধা, মনন ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফেনী পৌর পূজা উদযাপন পরিষদ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে, এটাই আমাদের প্রত্যাশা।

একই সঙ্গে আমাদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শ্রীকৃষ্ণের আদর্শ, মানবতা, ন্যায় ও সম্প্রীতির চেতনা আমাদের সমাজে আরও সুদৃঢ় হোক- এই প্রত্যাশা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। অনুষ্ঠানে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার ক, খ ও গ তিন বিভাগে ১০ জন করে মোট ৩০ জন বিজয়ী শিশু-কিশোরের হাতে সনদপত্র, শুভেচ্ছা স্মারক ও বিভিন্ন উপহার তুলে দেয়া হয়।

এছাড়া জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ২ নম্বর ওয়ার্ড প্রথম, ১নম্বর ওয়ার্ড দ্বিতীয় এবং ৬নম্বর ওয়ার্ড তৃতীয় স্থান অর্জন করায় তাদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডের পাশাপাশি গণমাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে ফেনী জেলা পূজা এডমিন, ফেনী সনাতন মিডিয়া, ফেনী জেলা পূজা পার্বণ এবং হৃদয় চন্দ্র পালকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!